• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল
গাজীপুরে একদল তরুণ মুখে কালো কাপড় বেঁধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল!

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে একদল তরুণ মুখে কালো কাপড় বেঁধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল! মুখে কালো কাপড় বেঁধে গাজীপুরে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। এ সময় অনেকের মাথা ও মুখ হেলমেটে ঢাকা ছিল। কালো কাপড়ে মুখমণ্ডল আবৃত থাকায় মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় জানা যায়নি। যুবকদের বের করা এই ঝটিকা মিছিলের ব্যানারের নিচের অংশে উল্লেখ ছিল, “গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।” গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান নাছির মোড়লের ভেরিফায়েড ফেসবুক পেজে ঝটিকা মিছিলের ভিডিওটি গত সোমবার (২৫ এপ্রিল) প্রকাশ পায়। তবে মিছিলটি গাজীপুরের ঠিক কোন স্থানে হয়েছে তা নিশ্চিত না হলেও ছাত্রলীগ নেতার দাবি, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলটি করা হয়। ভিডিও চিত্রে দেখা যায়, কালো কাপড়ে মুখ বাঁধা ও মাথায় হেলমেট পরা একদল যুবক ব্যানার হাতে একটি ফাঁকা সড়কে মিছিল করছে। তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে” স্লোগান দিচ্ছিল। বের হওয়া ঝটিকা মিছিলের ব্যানারে লেখা ছিল: ” আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি। “ঝটিকা মিছিলের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

bdit.com.bd