• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ বাসনে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ

গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১

রাব্বি হোসেন (রবিন) / ৭১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি, সন্দেহভাজন ব্যক্তি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মারামারি ও অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অস্ত্র মামলার এজাহারভুক্ত তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন, মারামারি মামলার এজাহারভুক্ত একজন, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুজন এবং জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশনভুক্ত দুজন রয়েছেন।

অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—আসাদুজ্জামান আসলাম মিয়া (৩৫), ফজলু মিয়া ওরফে তোতলা ফজলু (৪০) এবং রিপন মিয়া (৩০)। পুলিশের তথ্যে আসাদুজ্জামান আসলাম মিয়াকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রিপন (২৩), মো. জহির (২৩) ও বকুলী আক্তার নুপুরকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। মারামারি মামলার এজাহারভুক্ত আসামি হাফিজুর রহমান (২৩) এবং জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইয়াসিন আরাফাত রজিন (২৪) ও জহুরুল ওরফে মেজর (৫০) গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, জিএমপি অধ্যাদেশের আওতায় প্রসিকিউশনভুক্ত আসামি হিসেবে মো. সবুজ (২৪) ও মো. বেলায়েতকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন গাজীপুর মহানগরের বাসন, গাছা, টঙ্গী পূর্ব ও সদর থানা এলাকার বিভিন্ন স্থানে বসবাস করতেন। তাঁদের স্থায়ী ঠিকানা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

গ্রেপ্তার ১১ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd