• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

কাশিমপুরে অনুমোদনহীন দুই চীনা ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

রাব্বি হোসেন (রবিন) / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অনুমোদনহীন দুটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে কারখানা দুটির প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

প্রথমে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ‘টংগুইদা’ নামের একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এতে প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত একই থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় ‘টাইগার ব্যাটারী’ নামের আরেকটি চীনা মালিকানাধীন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে সব মিলিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রশাসনের এ অভিযানের মাধ্যমে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ব্যাটারি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।


More News Of This Category
bdit.com.bd