• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কাশিমপুরে অটোরিকশাচালক হৃদয়ের মরদেহ উদ্ধার, লুট হওয়া অটোরিকশাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : / ১২১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুরে হৃদয় (২৪) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লুট হওয়া অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হৃদয় আশুলিয়ার পূর্ব বাইদগ্রাম এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। প্রতিদিনের মতো গত ৩১ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করেন।

পরে অটোরিকশাটিতে থাকা জিপিএস ট্র্যাকার অনুসরণ করে গ্যারেজ মালিক ও তার লোকজন আশুলিয়ার কাঠগড়া এলাকায় যান। সেখানে রাত আনুমানিক ২টার দিকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় হৃদয়ের অটোরিকশাটি। এ সময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় বেক্সিমকো কোম্পানির একটি ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেন।

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কীভাবে হৃদয়কে হত্যা করা হয়েছে এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্ত শেষে জানা যাবে।


More News Of This Category
bdit.com.bd