• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

৭১ টিভির নথিপত্র চেয়েছে তদন্ত সংস্থা

ডেস্ক রিপোর্ট / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভির সম্প্রচার লাইসেন্সসহ আনুষঙ্গিক নথিপত্র চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ৭১ টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গত সোমবার এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

৭১ মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এ মামলার আসামি।

চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭১ টিভির লাইসেন্সের কপি এবং লাইসেন্স সংক্রান্ত আনুষঙ্গিক নথিপত্র চেয়ে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা ইফতেখারুল আলম। তদন্তকারী কর্মকর্তার আবেদনপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। ৭১ টিভি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা চাওয়া হয় চিঠিতে।


More News Of This Category
bdit.com.bd