• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি

৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা প্রতিনিধি / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর রমনা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- ১। মহিউদ্দিন মফিজ (৪৫)। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১১:০৫ ঘটিকায় রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম। ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানসহ গাঁজা বিক্রয়ের জন্য রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি মহিউদ্দিন মফিজকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মহিউদ্দিন মফিজ দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd