• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ ‎গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক

১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লুকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ

ঢাকা প্রতিনিধি / ৩০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

 

রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগন থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রকি এলেক্স কাল্লু (২৩)। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কলাবাগান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট, মোজাম্মেল সাহেবের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত রকি এলেক্স কাল্লুকে ফ্ল্যাটের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষী ও বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রকি এলেক্স কাল্লুকে গ্রেফতার করা হয়। এরপর ফ্ল্যাট তল্লাশি করে কাল্লুর দেখানো মতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত কাল্লু পেশাদার মাদক কারবারি। সে তার পালিয়ে যাওয়া সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গাঁজা সংগ্রহ ও বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd