• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬ জনের ফাঁসির আদেশ ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত বুধবার দিল্লিতে সাংবাদিকদের ডেকেছেন শেখ হাসিনা আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৫৯৮ টাকা

১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

 

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাতে পারেন। পুরো সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সরকার ও দলীয় সূত্রে জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং একাধিক রাষ্ট্র ও সরকারের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

নিউইয়র্কের আনুষ্ঠানিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফর করবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরের পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরসূচি এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম নিয়ে কাজ করছেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তাদের মতে, দীর্ঘ কয়েক দশক পর একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের সরকারপ্রধান ও অধিবেশনের সভাপতির দায়িত্বে বাংলাদেশি প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দেশটির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সফর উপলক্ষে নানা প্রস্তুতি শুরু করেছেন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বড় পরিসরে একটি নাগরিক সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নেতাদের অংশগ্রহণে ভার্চুয়াল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিউইয়র্কে সমবেত হতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।

এবারের সফরকে স্মরণীয় করে তুলতে এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাবেন। তবে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতির কাজ চলমান রয়েছে।

কূটনৈতিক ও দলীয় সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের উদ্দেশে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি সফরের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd