• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট গাজীপুরে পোশাকশ্রমিককে মারধর করে ১৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, দেওয়ানগঞ্জের চেয়ারম্যান সেলিম গ্রেফতার

টুটুল তালুকদার, গাজীপুর : / ১৮৫ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

টুটুল তালুকদার, গাজীপুর :

 

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিমকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। জানা যায়, রোববার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ওরফে জেকে সেলিম কে গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে। কোনাবাড়ী আমবাগ এলাকায় জেকে সেলিম দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন নছের মার্কেট বাবুর্চি মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, বিষয়টি শুনেছি; তবে কী মামলায় গ্রেফতার হয়েছে তা কোনাবাড়ী থানার পুলিশ বলতে পারবে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাসন থানায় পাঠানো হয়েছে বলে গাজীপুর বার্তা কে নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন।


More News Of This Category
bdit.com.bd