• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

হাম ও উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৯৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

সারাদেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১১ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ জনে।

গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে ৯১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ৫১৯ শিশুর হামের উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে।

একই সময়ে সন্দেহজনকভাবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও দেখা যায়, এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬২ হাজার ২৩৭ জন রোগী। তাদের মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।


More News Of This Category
bdit.com.bd