• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং হানিমুন বারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ । শাহবাগে  শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি খাল খনন ও ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁসে জিরো টলারেন্স, অপপ্রচারে কঠোর নজরদারি: মাহদী আমিন এনসিপির দক্ষিণ ঢাকার আহ্বায়ক ইসহাক সরকার

হকার ও রেন্ট-এ-কার ব্যবসায়ীদের দখলে শাখা ও মহাসড়ক

মো:সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মো: সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে ফুটপাত দখল করে হকার ও রেন্ট-এ-কার ব্যবসায়ীদের কার্যক্রম অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা।
মালেকের বাড়ি থেকে বোর্ডবাজার পর্যন্ত মহাসড়কসহ কুনিয়া, জয় বাংলা রোড এবং আশপাশের শাখা সড়কগুলোতে প্রতিনিয়ত ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।
গাছা থানার অফিসার ইনচার্জ ওহেদুজ্জামান এবং সহকারী পুলিশ কমিশনারের যৌথ উদ্যোগে সম্প্রতি কয়েকদিন ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও এর স্থায়ী কোনো সুফল পাওয়া যায়নি। অভিযান শেষ হওয়ার একদিন পরই পুনরায় হকার ও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে বসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে অর্থ আদায় করছে।
হকারদের দাবি, “জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও জাতীয় নির্বাচনের পর আবার চাপ বেড়েছে। আমরা স্বল্প আয়ের মানুষ—ফুটপাতে সবজি বিক্রি করে কোনো রকমে পরিবার চালাই। এর মধ্যেও বিভিন্নজনকে চাঁদা দিতে হয়। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।” অন্যদিকে পথচারীরা বলেন, ফুটপাত দখলের কারণে তাদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে এবং প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। তারা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।বিস্তারিত দ্বিতীয় পর্বে।


More News Of This Category
bdit.com.bd