• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে প্রজ্ঞাপন জারি করায় ও এসডি হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের উপ সচিব নমিতা দে!

নিজস্ব প্রতিবেদক / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি করপোরেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে বিশেষ মোনাজাতের জন্য নির্দেশনা জারি করেছে। চিঠিতে আগের মতোই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে। এ নির্দেশনাকে ঘিরে গাজীপুরের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিটির উপসচিব নমিতা দে স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, “উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐ দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হল।” জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের উপ-সচিব নমিতা দে বলেন, পূর্বের চিঠি কপি করার কারণে এমন হয়েছে। বিষয়টি মানবিক ভুল। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।


More News Of This Category
bdit.com.bd