• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজ ফিরছেন স্পিকার গাজীপুরের আবাসিক হোটেলে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

Reporter Name / ৩২০ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

গণশক্তি ডেস্কঃ

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে ওই ঘটনা ঘটে।

নিহত কিশোরী আসপিয়া খাতুন (১৭) পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

 

নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মাহফিল শুনতে গিয়েছিল আশপিয়া।

 

শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category
bdit.com.bd