• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ২৩৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা ও আনোয়ার হোসেনকে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯আগষ্ট) বেলা ১২ টায় জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাব এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, গত বৃহস্পতিবার গাজিপুরে তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং আনোয়ারকে যেভাবে পা থেতলে করে আহত করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
তারা আরো বলেন, গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও আহতের ঘটনায় আমারা নির্বাক। এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না বলে জানায় তারা। এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ও রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন , লাইব্রেরী সম্পাদক ইসমাইল হোসেন , নির্বাহী সদস্য আহসান হাবীব আরমান, আতাউর রহমান, বিপুল কুমার সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd