• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬ জনের ফাঁসির আদেশ

সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি / ৫৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে হত্যার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সারাদেশে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাবে। তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িত সকল খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক যেন সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিটি ঘটনার দ্রুত বিচার দাবি করেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সারাদেশে সাংবাদিক হত্যার ঘটনাগুলোর বিচার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd