• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

শ্রীপুরে সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের পা ভেঙে দেওয়ার হুমকি ইউপি সদস্যের

নিজস্ব প্রতিবেদক : / ১৯৪ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :-

 

গাজীপুরের শ্রীপুরে সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইউপি সদস্য মো. নূরে আলম (৫০)। হুমকির ৪ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার (২০ অক্টোবর) দুপুরে ফেসবুকে হুমকির সেই অডিওটি ছড়িয়ে পড়ে। তবে হুমকি দেওয়া ইউপি সদস্য পরে নিজের ভুল স্বীকার করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান (৩৬) শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখন্ড গ্রামের মৃত আব্দুল হাকিম খানের ছেলে। তিনি এটিএন নিউজ ও দৈনিক মানবকণ্ঠের শ্রীপুর প্রতিনিধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা অডিওতে শোনা যায়, ‘ইউপি সদস্য মো. নূরে আলমের ছেলে কাজল সাংবাদিক শিহাব খানের মোবাইলফোন কল করেন। পরে সালাম বিনিময় করে বলেন, আমি কাজল ইউপি সদস্য নূরে আলমের ছেলে। আপনি সাংবাদিক শিহাব বলছিলেন? আপনি কোথায় আছেন? আপনি কী গাজীপুর আসছিলেন?।’ অডিওতে আরও শোনা যায়, ‘ইউপি সদস্য উত্তেজিত হয়ে বলেন,‘বেডার রাস্তা বেডা ট্যাহা (টাকা) দিইয়া করতাছে। আপনি ইউএনওকে ফোন করেন ক্যান? আপনারা যে বাটপার হয়েছেন। আমার এলাকায় আসলে ঠ্যাংয়ের নালা ভাইঙ্গা (ভেঙ্গে) ফেলবো। এরা বাটপারি ছাড়া কিছুই করে না। ছয় নম্বর ইট দিয়া রাস্তা করলে তোর সমস্যা কি? দালালের বাচ্চা।’
‘এসময় ইউপি সদস্য উত্তেজিত হয়ে গালি দিয়ে বলে তোর ইনকাম সোর্স কী। মাসে ইনকাম কী? তোকে শ্রীপুর থানার মধ্যে যেহানেই (যেখানে) পাবো, মাইরা (মেরে) ঠ্যাং (পা) ভাইঙ্গা দেম (দিবো)।’ ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান বলেন, গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির রাস্তার ইট সলিং কাজ হচ্ছে। যেখানে নির্মাণ কাজে নিন্ম মানের ইট ব্যবহার হচ্ছে। এসময় ভিডিও ছবি ধারণ করে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বক্তব্য চাই। এর কিছুক্ষণ পর একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। অপরপ্রান্ত থেকে ইউপি সদস্যের ছেলে পরিচয়ে সালাম বিনিময় করে রাস্তার বিষয়ে জানতে চান। তখন উত্তেজিত হয়ে প্রথমে ইউপি সদস্যের ছেলে হুমকি দেয়। এর কিছুক্ষণ পর ইউপি সদস্য উত্তেজিত হয়ে বলেন, তার এলাকায় গেলে পা ভেঙ্গে দেবে। এ ধরণের হুমকির পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত ইউপি সদস্য মো. নূরে আলম বলেন, আমি রাগের মাথায় এই কথা বলেছি। আমি রাস্তায় কোনো ধরনের নিন্ম মানের ইটা ব্যবহার করেনি। সাংবাদিক আমাকে না জানিয়ে উপরের কর্মকর্তাদের জানিয়েছেন বলে রাগে এমন কথা বলছি। গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে মামলা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd