• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে -৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) / ২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার অন্তর্গত নাগরী ইউনিয়নে অনুষ্ঠিত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা মন্দির পরিদর্শন করেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহিম সরকার।

রবিবার (২০ শে সেপ্টেম্বর ২০২৬ ইং) নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে স্বর্গীয় শ্রী শনিরাম দাসের আঙ্গিনায় অনুষ্ঠিত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহিম সরকার। এ সময় তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, এদেশে আমরা সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করে আসছি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান মিলেমিশে পালন করে আসছি। বিশ্বকর্মা পূজা উপলক্ষে তিনি আরো বলেন
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা হলো হিন্দু স্থাপত্য ও সৃজনশীলতার দেবশিল্পীর আরাধনা, যা মূলত শিল্প, কারিগরি, এবং শ্রমের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৭ সেপ্টেম্বর (কন্যা সংক্রান্তিতে) পালন করা হয়।
বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য ও তাৎপর্য
ঋগ্বেদ অনুযায়ী ভগবান বিশ্বকর্মা হলেন ব্রহ্মাণ্ডের দিব্য স্থপতি ও সর্বস্রষ্টা। তিনি এই বিশ্বভুবন নির্মাণ করেছেন বলে বিশ্বাস করা হয়।
তিনি কৃষ্ণের দ্বারকা নগরী, লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়াসভা এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল ও ইন্দ্রের বজ্রের মতো বহু দিব্যাস্ত্র তৈরি করেছে ।
এই পূজা কারিগর, প্রকৌশলী, মেকানিক্স, ও শ্রমিকদের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কারখানা ও কর্মশালায় যন্ত্রপাতির পূজা করা হয় যেন ব্যবসায় উন্নতি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় থাকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরও অসংখ্য নেতা কর্মী ।


More News Of This Category
bdit.com.bd