• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সক্রিয় প্রচারণায় জুলেখা আক্তার শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বাসন থানার বিশেষ অভিযান: মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টানা বর্ষণে পানিবন্দি কালিয়াকৈর পৌর ৭ নং ওয়ার্ডবাসীর পাশে গাজীপুর জেলা পরিষদ ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সহায়তা গাজীপুর ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ টাকায় কেনা ইন্টারনেটের কেন থাকে মেয়াদ? ভোক্তাদের প্রশ্নে নতুন করে বিতর্ক ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা গাজীপুরকে নিরাপদ করতে ‘সেফ সিটি’ প্রকল্প: এআই ও স্মার্ট প্রযুক্তির নজরদারিতে আসছে মহানগর চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “প্রয়োজনে ১৩ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফের নেয়া হবে।”

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ তুলে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সেখান থেকে সরে গিয়ে কিছু সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেন।

দুপুরের পর আন্দোলনকারীরা আবারও সাইন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে জাতীয় সংসদ ভবনের দিকে অগ্রসর হন। আসাদ গেট এলাকায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটের সামনে অবস্থান নেন।

আন্দোলন চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।


More News Of This Category
bdit.com.bd