• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব -২০২৬ এ পূর্বের চেয়ে বেশি সরকারি অনুদান বরাদ্দ করা হয়েছে —-এ কে এম ফজলুল হক মিলন, এমপি গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার পূবাইলে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবরের প্রতিবাদ গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার পূবাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সি.কে (ছোট কয়ের) ভয়েস জয়ী

শারদীয় দুর্গোৎসব -২০২৬ এ পূর্বের চেয়ে বেশি সরকারি অনুদান বরাদ্দ করা হয়েছে —-এ কে এম ফজলুল হক মিলন, এমপি

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) / ১৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

 

রবিবার (১৮ই অক্টোবর ২০২৬ ইং.) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত বড় কয়ের ও ছোট কয়ের গ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন করেন গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলন।

পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলন মহোদয় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে মতবিনিময় করেন।

মাননীয় সংসদ সদস্য জননেতা এ কে এম ফজলুল হক মিলন এমপি পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
উক্ত শারদীয় দুর্গোৎসব ২০২৬ অনুষ্ঠানে জননেতা এ কে এম ফজলুল হক মিলন এমপি ব্যক্তিগত পক্ষ থেকে দুজন অসচ্ছল ব্যক্তি কে হুইল চেয়ার প্রদান করেন উনারা হলেন বড়ীয়া ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ড পাড়াগাঁও গ্রামের মোজাম্মেল হোসেন, অপরজন হলেন ৭ নং ওয়ার্ড খাতিয়া গ্রামের মনির গাজী।

এ সময় গাজীপুর সদর উপজেলা ও বাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd