• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন

‎শহীদ জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বাসন থানা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ।

‎নিজস্ব প্রতিবেদক / ১৩০ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

‎নিজস্ব প্রতিবেদক

‎বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা জাতীয়তা বাদী (বিএনপি) দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই শনিবার সকালে একটি বিক্ষোভ মিছিল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে  বের হয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন শপিংমলের সামনে গিয়ে শেষ হয়। শাপলা ম্যানশন শপিংমলের অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বাসন মেট্রো থানার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ এর  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন বাবুর সঞ্চালনায়  উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাঁকে নিয়েও অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে।
‎তিনি বলেন, জনগণসহ সব দল ফ্যাসিবাদ হাসিনামুক্ত বাংলাদেশ চেয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে। গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা  বিএনপি সভাপতি  আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাঁকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে।এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক  মোঃ শওকত হোসেন বাবু বলেন, দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দিবোনা।


More News Of This Category
bdit.com.bd