• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মামুন খালেদকে ছাত্র-জনতা হত্যার মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ মাদকের সংবাদ প্রকাশ করায় কালবেলার সাংবাদিকের উপর হামলা ‎গাজীপুরে সাংবাদিক আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ২৫ মার্চ কালরাত স্মরণে ধানমন্ডিতে প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ

ডেক্স রিপোর্ট / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কুচকাওয়াজে যোগ দেন এবং পরে প্যারেডে সালাম গ্রহণ করেন।

২৬ মার্চের কুচকাওয়াজ দীর্ঘ দেড় যুগ পর পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী অংশগ্রহণ করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্যারেডে অংশগ্রহণ করেছেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক, যিনি ঘোড়ায় চড়ে প্রবেশ করে কুচকাওয়াজের সূচনা করেন।

কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। আকাশপথে জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপারদের অবতরণ ও বিমান বাহিনীর কৌশলগত প্রদর্শনী অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ ছিল।

সমাপনী পর্যায়ে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানবে। এই কুচকাওয়াজ দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও ঐতিহ্যকে তুলে ধরেছে।


More News Of This Category
bdit.com.bd