• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

রাজধানীর বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক   

রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যানজট কমাতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মহাখালীতে রাস্তার ওপর বাস রাখার সমস্যা সমাধানে পূর্বাচলে অস্থায়ী বাস ডিপো স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, হকার উচ্ছেদ না করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে কীভাবে দ্রুত হকার ব্যবস্থাপনা করা যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হকারদের বিকল্প কর্মসংস্থান ও ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করার বিষয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ইতোমধ্যে বড় অঙ্কের বিনিয়োগ হয়েছে। দীর্ঘ সময় ভোগান্তির পর প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা না করে কীভাবে উন্নত গণপরিবহন করিডোর হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। আগামী সাত দিনের মধ্যে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

এছাড়া মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপো নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। যাত্রীরা টার্মিনাল থেকে উঠলেও বাস ডিপো থেকে পরিচালিত হবে। সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনালের ক্ষেত্রেও অস্থায়ী বিকল্প জায়গা নির্ধারণের পাশাপাশি স্থায়ী সমাধানের কাজ চলছে বলে সভায় জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd