• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

ডেক্স রিপোর্ট / ২৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

রাজধানীর গুলশান এলাকা থেকে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদসহ মো. সামির (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ ও মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গুলশান-২ এর ১১২ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাবের একটি আভিযানিক দল। সকাল ৫টা ৪০ মিনিটের দিকে ওই পিকআপ ভ্যান থেকে ৫৯৯ বোতল (৪৪৯.২৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৫৪ হাজার টাকা। গ্রেপ্তার সামির বাড্ডা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই কিশোর দীর্ঘদিন ধরে পলাতক অন্যান্য আসামিদের সঙ্গে মিলে সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে অবৈধ মদের চালান সরবরাহ করে আসছিল।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে (আইনের সাথে সংঘাতে জড়িত শিশু হিসেবে) গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd