• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

যার মা নেই, তার কোনো ঈদ নেই…”

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন / ১৭৯ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন

ঈদের খুশি আসে, চারপাশ ভরে ওঠে আনন্দে, কিন্তু আমার ভেতরে যেন এক শূন্যতার হাহাকার। এই দিনে সবার মুখে হাসি, কিন্তু আমার মনে চাপা কষ্ট—কারণ আমার মা নেই। আজ থেকে ঠিক দুই বছর নয় মাস পঁচিশ দিন আগে, কোরবানি ঈদের মাত্র চার দিন আগে সড়ক দুর্ঘটনায় আমার মা চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যান। সেই দিনটা আজও আমার মনে গেঁথে আছে, যেদিন আমার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, বুকের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। মা… এই ছোট্ট শব্দটার মধ্যে যে কত ভালোবাসা, কত মায়া, কত আবেগ লুকিয়ে আছে, সেটা শুধু মা-হারা মানুষই বুঝতে পারে। মা মানেই নির্ভরতার ঠিকানা, মায়ের স্পর্শ মানেই প্রশান্তি, মায়ের কণ্ঠস্বর মানেই শান্তির সুর। কিন্তু আজ আমি এই পৃথিবীর যেখানেই থাকি, যত মানুষের মধ্যেই থাকি, আমার মাকে আর খুঁজে পাই না। মা হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। আমার মা শুধু আমার জন্যই নন, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। সবাই তাকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো। তিনি সবার বিপদে পাশে দাঁড়াতেন, সবার জন্য ভাবতেন। আজও মনে পড়ে, মা কী সুন্দরভাবে আমাদের আগলে রাখতেন, কত ভালোবাসতেন! এখন মনে হয়, সেই ভালোবাসার উষ্ণতা যেন এক চিরন্তন স্মৃতি হয়ে গেছে। আজ ঈদের দিনে চারপাশে যত আনন্দই থাকুক, আমার মনে শুধুই শূন্যতা। মাকে ছাড়া এই দিনগুলো আর আগের মতো মনে হয় না। মা ছাড়া ঈদ মানে যেন কিছুই না, মা ছাড়া জীবনটাও যেন অর্থহীন।আমি জানি না, মা তুমি কেমন আছো! জানি না, তুমি আমাদের দেখতে পাও কিনা! কিন্তু আমি আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি—” হে আল্লাহ, তুমি আমার মাকে ভালো রেখো, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। তাকে শান্তিতে রেখো, তাকে সুখে রেখো।” আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতে হাসি-খুশি থাকেন, শান্তিতে থাকেন। ভালো থেকো আম্মু, যেখানেই থাকো… তোমাকে অসম্ভব মিস করি…


More News Of This Category
bdit.com.bd