• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে -৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা প্রতিনিধি / ২০৪ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

ঢাকা প্রতিনিধ :

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ লিটন (৬০) ও মোঃ শাহাজালাল (৩০)। বুধবার (০৭ মে ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেটের সাজেদা ট্রেডিং এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি গুলশান বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে লিটন ও শাহাজালালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd