• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ শুরু: পরিবেশমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ১২৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

আগামী মে মাস থেকে সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ধারাবাহিকভাবে পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক কার্বন বাণিজ্যে যুক্ত হওয়ার পথও সুগম হবে। তিনি আরও জানান, এ কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd