• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের আকস্মিক অভিযান: ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকাসক্ত গ্রেপ্তার

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

আফনান মামুন চৌধুরী :- / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আফনান মামুন চৌধুরী :-

 

গাজীপুরে মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছিনতাইকারী ধরতে সহযোগিতা করলে দেওয়া হবে ৫০ হাজার টাকা পুরস্কার।

সোমবার (২০ জুলাই) গাজীপুর মহানগরের বাসন এলাকার ঈদগাহ মাঠে ‘মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল’ প্রতিপাদ্যে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে এ ঘোষণা দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘কার্যকর তথ্য দিয়ে কোনো মাদক কারবারি বা চাঁদাবাজকে গ্রেপ্তারে সহায়তা করলে তথ্যদাতাকে এক লাখ টাকা এবং ছিনতাইকারী ধরতে সহযোগিতা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই। সমাজকে নিরাপদ রাখতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

সমাবেশে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ সমাজ গড়তে সবাকে একসঙ্গে কাজ করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নতুন প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস করা হবে না। অপরাধ দমনে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ বাড়ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

উল্লেখ্য, স্থানীয় সুধীজনের উদ্যোগে এবং বাসন মেট্রো থানার সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত গাজীপুর গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd