গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে জেলা প্রশাসক কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগ শোনেন। পরে অভিযোগগুলো যাচাই-বাছাই করে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন—
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে বিভাগীয় তদন্ত অব্যাহত থাকবে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন।
জেলা প্রশাসকের এ আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা ভূমি অফিসে সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।