• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

 

রাজধানীর কদমতলী এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা মোঃ রাজন (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের এক নং ইউনিট যুবলীগ সভাপতি। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সাথে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা এবং চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd