• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ডেক্স রিপোর্ট / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

 

ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে জানিয়েছে, লেবাননের ইরানি দূতাবাসে কোনও আঘাত হলে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। বৈরুতের ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, “ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও নীতিমালা অমান্য করেছে।” তিনি আরও উল্লেখ করেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক বিবেচনা ও কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম দেখাচ্ছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই।” শেকারচি স্পষ্ট করে বলেন, “লেবাননে আমাদের দূতাবাসে হামলা চালানো হলে, বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। যদি ইহুদিবাদী গোষ্ঠী এ ধরনের আগ্রাসন চালায়, আমরা নিঃসন্দেহে প্রতিশোধ নেব।” চলমান সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জনে সংকল্প থেকে এক ইঞ্চিও বিচ্যুত হব না।”


More News Of This Category
bdit.com.bd