• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে ৪৬০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুরে জিমে শরীরচর্চা করতে গিয়ে রুশ নাগরিকের মৃত্যু ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের বড় জয়, বিপর্যয়ে জামায়াতপন্থীরা জাপান যাচ্ছেন জামায়াত আমির শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান আ. লীগ আমলের ডিবি-ডিএমপি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, শটগান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা মে দিবস উপলক্ষে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বিট কর্মকর্তার ছত্রছায়ায় খাস জমিতে টিনসেটের রাজত্ব — উত্তপ্ত আইস

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন: / ২৫৯ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আইস মার্কেট সংলগ্ন করিমন নেছা স্কুল মাঠের বিপরীত পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে বারোটি টিনসেট ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, কামিজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে রহমান নামের এক ব্যক্তি এই নির্মাণকাজ পরিচালনা করছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা চলছিল। অবশেষে রাতের আঁধারে শুরু হয় নির্মাণ কাজ, যা দিনে দিনে বিস্তৃত হতে থাকে। অথচ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, মৌচাক বন বিট, কালিয়াকৈর রেঞ্জ, ঢাকা বন বিভাগের বিট কর্মকর্তাদের সহযোগিতায়ই গড়ে উঠছে এসব অবৈধ স্থাপনা। তাদের নীরব ভূমিকা ও উদাসীনতার সুযোগে দখলদাররা খাস জমিতে অবাধে নির্মাণ চালিয়ে যাচ্ছে।স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, এটি শুধু খাস জমি দখলের ঘটনা নয়, বরং প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির এক উৎকৃষ্ট উদাহরণ। তারা দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।


More News Of This Category
bdit.com.bd