• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি দুর্নীতির লাগাম টানতে জানে: তারেক রহমান

ডেক্স রিপোর্ট / ৪৭০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি দুর্নীতির লাগাম টানতে জানে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যে দল বিএনপিকে দুর্নীতিবাজ বলছে তাদের দু’জন মন্ত্রী তখন পদত্যাগ করেনি কেন?’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘জনগণের ইচ্ছামতো এ দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গেলো ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।’ তিনি বলেন, ‘অনেক দল আছে নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গীবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।’ বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিএনপির বিরুদ্ধে এ মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদেরই ভাষা ব্যবহার করছে।’ ময়মনসিংহ বিভাগের ২৪ জন সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান তারেক রহমান।


More News Of This Category
bdit.com.bd