• বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বাসনে লুট হওয়া ৭টি গরু উদ্ধার

রাব্বি হোসেন (রবিন) / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ডাকাতির ঘটনায় লুট হওয়া দুইটি পিকআপভর্তি ৭টি ষাঁড় গরু উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। এ ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (১৮ মে) গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকা থেকে ডাকাতি হওয়া গরু উদ্ধার ও ৪ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, গরু বহনকারী দুইটি পিকআপ গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাসন থানা পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টার দিকে গাইবান্ধা থেকে ৮টি গরু কিনে দুইটি পিকআপযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মোঃ পারভেজ মিয়া। পরে গরুবাহী পিকআপ দুটি রোববার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায় পৌঁছালে ৫-৬ সদস্যের একটি ডাকাতদল গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়। বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ জানান, গরু ডাকাতির ঘটনায় পারভেজ মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার এবং ৭টি গরু উদ্ধার করে। এছাড়া কালিয়াকৈর থানা এলাকা থেকে গরু বহনকারী নীল ও হলুদ রঙের দুইটি পিকআপ জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ চঞ্চল শেখ (২৫), পিতা- মোঃ ওসমান শেখ, মাতা- মোসাঃ তাহমিনা, সাং- কুকী জীবনপুর, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া। বর্তমানে তিনি বাঘের বাজার এলাকায় বকুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মোঃ সুমন মিয়া (২৪), পিতা- আব্দুস সামাদ মণ্ডল, মাতা- মোসাঃ সখিনা বেগম, সাং- ধাড়িয়ারপাড়া, থানা- কাচাকাটা, জেলা- কুড়িগ্রাম। বর্তমানে তিনি বাঘের বাজার এলাকায় মুক্তিযোদ্ধা আমিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। মোঃ শাওন (২৩), পিতা- বুলু সরকার, মাতা- রুবিনা বেগম, সাং- বানদুয়া হাট, থানা- সোনাতলা, জেলা- বগুড়া। বর্তমানে তিনি বাঘের বাজার এলাকায় বকুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এছাড়া রূপচান (২২), পিতা- আইয়ুব হোসেন, মাতা- মোসাঃ চায়না বেগম, সাং- জীবনপুর, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া।


More News Of This Category
bdit.com.bd