• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে কর্মশালা বাসনে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার পুলিশ কমিশনারের নামে ভুয়া চিঠি, গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠানে প্রতারণার চেষ্টা অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে এজাহারভুক্ত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কনক গ্রেপ্তার গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

বাসনে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার

রাব্বি হোসেন (রবিন) / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ ছয়জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার ছয়জন হলেন—মোঃ টিটু (৩১), মোঃ নাইম ইসলাম (২১), মোঃ ওমর সানি (২১), আখি বেগম (২৬), মোঃ সাকিব হোসেন (২৬) ও ফরহাদ (২৫)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ টিটুকে কুখ্যাত ছিনতাইকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা গাজীপুরের বাইরে হলেও তারা বর্তমানে বাসন থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ ফয়সাল আহম্মেদ (৩০) ও মোঃ সাফি (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার আটজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


More News Of This Category
bdit.com.bd