• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ধর্ষণ মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে তিনটি চাপাতিসহ একটি অস্ত্র মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— বাদশা (২৫), মো. মাসুদ রানা (২৭) ও মো. সোহাগ মিয়া (২৪)। তাদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া অস্ত্র মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া পৃথক একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাস ও অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd