• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের আকস্মিক অভিযান: ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকাসক্ত গ্রেপ্তার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড টঙ্গীতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৯২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলা, ডাকাতি প্রস্তুতি মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং জিএমপি অধ্যাদেশের মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি, চারজন ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ (ছিনতাইকারী), একজন জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশনভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে মো. আব্দুল আজীজ (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে মো. খোরশেদ (৩৫), মো. শাহিন আলম (২৬), মো. রফিকুল ইসলাম (২৫) এবং মো. সোরাব আলী (৪৫)কে আটক করা হয়।

অভিযানে আরও গ্রেপ্তার হন জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. খোকন মিয়া (৩৪) এবং জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশনভুক্ত আসামি হৃদয় হাসান (১৯)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd