• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার

বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনায় সাংবাদিক তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টার / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:

 

আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সাংবাদিক ও সমাজসেবক মো. তোফায়েল আহমেদ। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সাংবাদিক তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি গাজীপুর ওয়েলফেয়ার যুব সোসাইটি-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের মাধ্যমে তিনি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক নানা উদ্যোগ পরিচালনা করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় তাঁর একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান। বিভিন্ন সময় শোষিত ও বঞ্চিত মানুষের সমস্যা তুলে ধরে সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানুষের জন্য কাজ করতে চাই। বালাগঞ্জের মানুষ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করব।” এদিকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তরুণ প্রজন্মের একটি অংশ তাঁর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে। তাদের মতে, নতুন প্রজন্মের নেতৃত্ব স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। তবে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা ও রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হলে নির্বাচনী মাঠের চিত্র আরও পরিষ্কার হবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে এবং স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির আভাস পাওয়া যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd