• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

ফ্যাক্টরির মিথ্যা মামলায় চাকরিজীবী সুমন

নিজস্ব প্রতিবেদক : / ৪০৫ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের বাসন হক মার্কেট এলাকায় নানান অনিয়মে গড়ে ওঠা ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানি লিমিটেড কারখানার জানালায় গভীর রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের নাটক সাজিয়ে ঢাকায় চাকরিরত মোঃ সুমন মিয়াকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।অর্থ ও ক্ষমতার দাপট দেখিয়ে এক নিরীহ ব্যক্তির জমি দখলের উদ্দেশ্যে‘ম্যাগনিফিসেন্ট স্টিল কোং লিমিটেড’ (Magnificent Steel Co., Ltd.) কর্তৃপক্ষ এমন হিংস্র ও অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। গত ২৫শে ডিসেম্বর গভীর রাতে কোম্পানির জানালায় লাগা একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। উক্ত ঘটনায় কোম্পানির কোন ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।ওই ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে একই এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত মোহাম্মদ সুমনের বিরুদ্ধে বাসন মেট্রো থানায় গত ২৭-শে ডিসেম্বর ২০২৫ কোম্পানির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কোম্পানির অ্যাডমিন মোহাম্মদ শাহজাহান।তবে স্থানীয়দের দাবি, মোহাম্মদ সুমন একজন কর্মজীবী মানুষ এবং ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। ঘটনার রাতে মোঃ সুমন মিয়া চাকরির সুবাদে ঢাকায় অবস্থানরত ছিলেন ।সে বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গিয়েছে।মূলত সুমনের পৈত্রিক জমিটি বেশ কিছুদিন আগেই দখল করে নিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। এ বিষয়ে গাজীপুর আদালতে ভুক্তভোগী একটি মামলা দায়ের করেছেন যাহা বর্তমানে চলমান রয়েছে।কোম্পানি কর্তৃপক্ষ সেই জমি দখলের পথ পরিষ্কার করতেই এই অগ্নিকাণ্ডকে নাটক হিসেবে সাজিয়ে তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে বাসন মেট্রো থানার এসআই মোঃ সামসুজ্জামান কে মুঠোফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন।ভুক্তভোগী মোহাম্মদ সুমন জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যকেও মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়ার হুমকি দিয়েছে। তিনি বলেন কোম্পানি আমার জমি দখলের জন্যই মিথ্যা মামলা সাজিয়ে আমার ও আমার পরিবারের এলাকা ছাড়া করার ষড়যন্ত্র করছে।এলাকার সাধারণ মানুষের মতে, ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানিটি প্রভাবশালী হওয়ায় তারা স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি যতটা না দুর্ঘটনা, তার চেয়ে বেশি ‘পরিকল্পিত নাটক’ বলে মনে হচ্ছে, যার মূল লক্ষ্য জমি দখল।ইতিমধ্যেই বাসন মেট্রো থানায় কোম্পানির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়লেও, ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উচ্চপর্যায়ের সঠিক তদন্ত ছাড়া এমন একটি সাজানো অভিযোগে একজন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনার সূত্রপাত ও মামলার বিষয়ে কম্পানির এডমিন মোঃ শাহ্জাহান কে জিজ্ঞাসা করলে তিনি সব কিছু হেড অফিসের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন। ভুক্তভোগী ও এলাকাবাসী এমন নেককারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন একই সাথে প্রশাসনের প্রতি প্রভাবশালীদের এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ভুক্তভোগীর পৈতৃক জমি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd