• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

ডেক্স রিপোর্ট / ৮২ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি, নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, “প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিজের চেম্বারে অফিস করছেন। সেখানে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করছেন।”

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

এর আগে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর আগমনের খবরে দুপুর থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিয়ে এলাকা মুখর করে তুলেন।


More News Of This Category
bdit.com.bd