• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে -৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাসনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৫৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের একটি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিবি দক্ষিণের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

গ্রেপ্তার অমূল্য চন্দ্র দাস গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে পরিচিত। এছাড়া তিনি পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, তাকে একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোন মামলায় এবং কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অমূল্য চন্দ্র দাসকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পূবাইলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। এর আগে ২০২৫ সালে পূবাইলের একটি অনুষ্ঠানে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়েছিল।

গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd