• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সংগঠক আবদুল্লাহ মাহীম

গাজীপুর প্রতিনিধ / ২২৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে অনেক নিরীহ মানুষকে আটক করা হচ্ছে—এমন অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সংগঠক আবদুল্লাহ মাহীম।গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আটক ও মামলা প্রসঙ্গে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। সাক্ষাৎকারে এনসিপির এই নেতা আরও জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় গাজীপুরের এনসিপি নেতা খন্দকার আলামিন বাদী হয়ে গাজীপুর মহানগরের বাসন থানায় প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, “হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় ইতোমধ্যেই ৫৪ জনকে আটক করেছে পুলিশ। বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক নিরীহ মানুষকেও আটক করা হয়েছে—এমন খবর পেয়েই আমি বাসন থানায় এসেছি। আমরা খোঁজ নিচ্ছি, কোনো নিরীহ মানুষকে হয়রানি বা মিথ্যা আসামি করা হচ্ছে কি না। এ বিষয়ে আমরা পুলিশ কমিশনারকে অবহিত করছি। আমরা চাই, যারা প্রকৃতভাবে ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ মানুষকে ঘর থেকে ধরে এনে হয়রানি করা যেন না হয়, সে বিষয়ে আমরা সতর্কতা চাচ্ছি।”তিনি বলেন, “গাজীপুরের প্রশাসন কি কেবল ফুটেজবাজি করতে আসে, নাকি বাস্তবেই কাজ করে—সেটি আমরা এখন দেখতে চাই।”


More News Of This Category
bdit.com.bd