মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন মন্ডল।
সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার ইমরান হোসেন মন্ডলের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া তাঁর নতুন দায়িত্ব সফল ও ফলপ্রসূ হোক—এ কামনাও জানান শুভেচ্ছা প্রদানকারীরা।