• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ ‎গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ গাজীপুর গাছায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন বৈঠক থেকে ৫ জন আটক, উদ্ধার সাড়ে ১০ লাখ টাকা গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক

পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

ডেস্ক রিপোর্ট / ১৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট

এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা সামনে রেখে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ নম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অংশ নেয় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

ড. মিলন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রভিত্তিক সিসিটিভি নজরদারিও নিশ্চিত করা হবে।

প্রশ্ন ফাঁসের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কোন ধরনের প্রশ্ন ফাঁস হতে দেয়া যাবে না। প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এমন শাস্তি দেয়া হবে যে দেশের মানুষ সারা জীবন মনে রাখবে।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে কোনো ধরনের ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া কেন্দ্রভিত্তিক কন্ট্রোল রুম ও মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অনিয়মের অভিযোগ উঠলে তা যাচাই করা সম্ভব হয়।

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ড. মিলন বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য দক্ষ শিক্ষক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন, প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থার গণ্ডিতে আটকে থাকার সুযোগ নেই; শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।


More News Of This Category
bdit.com.bd