• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, গাজীপুর

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাসন মেট্রো থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মো. তানভীর সিরাজ। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সুরুজ আহমেদ, বসির আহমেদ বাচ্চু, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, এ.এইচ. সিরাজুল হক, মো. আতাউর রহমান, কাজী মোস্তাফা জামাল খোকন, হাফেজ খোকন বিশ্বাস, আনোয়ারা বেগম, খাদিজা আক্তার বীনা, হাজী মো. গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম রাতা, হাজী বিল্লাল হোসেন, হাজী মো. শাহাজদ্দিন সরকার, আব্দুল মজিদ তালুকদার, সিরাজুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরে সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।

সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে চান্দনা চৌরাস্তা এলাকায় কিছু সময়ের জন্য নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল।


More News Of This Category
bdit.com.bd