• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু (চেয়ারম্যান মিন্টু) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড়ে খড়িবাহী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু চেয়ারম্যান বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ প্রিয় নেতা “জনতার চেয়ারম্যান” মিন্টুকে শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসছেন। এদিকে, তার মৃত্যুতে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


More News Of This Category
bdit.com.bd