• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন

পত্নীতলায় বিএনপির কাউন্সিলে মোকসেদুল হক সিরি সভাপতি ও সম্পাদক ফারুক নির্বাচিত

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ নওগাঁ / ১১৮ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁর পত্নীতলায় থানা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি মোকসেদুল হক সিরি এবং আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল ) নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক ও ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের মোট ভোটার ছিল ৭৩৫ জন, ভোট কাস্ট হয় ৬৮১। এতে মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ভোট পেয়ে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ৬১৩ ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক এবং রমজান আলী ৬০১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । বিকেলে নজিপুর পাবলিক মাঠে এক সম্মেলনে পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, এবং আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।


More News Of This Category
bdit.com.bd