• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পত্নীতলায় উপজেলা বিএনপির কাউন্সিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধিঃ নওগাঁ / ১৮৪ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জেলা প্রতিনিধিঃ নওগাঁ

কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে পত্নীতলা উপজেলা বিএনপি’র ১৪ এপ্রিল দ্বি বার্ষিক কাউন্সিলে ভূয়া ভোটার তালিকার মাধ্যেমে নির্বাচনের প্রতিবাদে ও বিএনপিকে রক্ষার জন্য সংবাদ সম্মেলন করে  নিজেদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন সালাম  তোফাজ্জল সহ কয়েকজন প্রার্থীরা।  রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় নজিপুর বাসস্ট্যান্ড  মাতাজি রোড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে (বিএনপির একাংশের) উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য, সাবেক চেয়ারম্যান আঃসামাদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রার্থী আঃসালাম। এ সময় উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক প্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃসামাদ মেম্বার ও আলতাফ শেখ।  আরো উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল আল আমিন,সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমান সহ ১১টি  ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। লিখিত বক্তব্যে বলেন  ভোটার তালিকা প্রকাশের পর  ভোটে জেতার জন্য  আওয়ামীলীগের লোকজনদের প্রবেশ করানো হয়েছে, একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তান ও সন্তানের স্ত্রীদের ভোটার করা হয়েছে। শুধুমাত্র নিজ সমর্থকদের দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। পক্ষান্তরে যারা দলের দুঃসময়ের পরিক্ষীত, ত্যাগী কারা নির্যাতিত, দলের যারা প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত জননন্দিত সাবেক উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি, সম্পাদকসহ দলের একটি বৃহত অংশকে বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করেছে। এরকম ষড়যন্ত্রমূলক কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্থ হবে যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাম্য নয়।অগঠনমূলক কাউন্সিলের তফশীল, ভুয়া ভোটার তালিকা বিরুদ্ধে অভিযোগ সংশোধন ও দলের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মী, কারা নির্যাতিত নেতাকর্মী জনপ্রিয় চেয়ারম্যানবৃন্দসহ দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা আছে তাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করার জন্য  নওগাঁ জেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব সহ নির্বাচন পরিচালনা কমিটি বার বার আহবান করলেও   কোন প্রকার কর্নপাত করেন না। তাই তারা  প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন, পাশাপাশি নওগাঁ জেলা আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটিসহ এর সাথে যারা যুক্ত তাদের পদত্যাগ দাবি করেছেন।


More News Of This Category
bdit.com.bd