• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

নগরের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের  সার্বিক শান্তি,আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো  মতবিনিময় সভা। সভাটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, উক্ত মত বিনিময় সভায়  মহানগরের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় নগরের সার্বিক শান্তি-আইনশৃঙ্খলা, সুশাসন এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি গাজীপুরকে একটি নিরাপদ, সচল ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। ড. নাজমুল করিম খান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সকল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সম্ভব। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক, মঞ্জুরুল করিম, ও বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজ।  গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক জামাল উদ্দিন; নায়েবে আমীর, মোঃ খায়রুল হাসান ও মোঃ হোসেন আলী; সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এছাড়াও এনসিপি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের মহানগর, থানা পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd