• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

নওগাঁর মহাদেবপুরে বিসমিল্লাহ রাইস মিলের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরিফ হোসেনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে। আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বৈদ্যুতিক শক লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী লিপল মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের লাশ পড়ে থাকতে দেখে। আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাশক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময়ে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেয় তারা। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd