• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁয় র‍্যাব -৫ সিপিতি-৩ এর অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ১৭৬ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁয় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-5 সিপিসি -৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম এর সরাসরি দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গত ২১শে মার্চ শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা থেকে ৬৯ কেজি এবং নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ সর্বমোট ১১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি প্রাইভেট কার, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলেন,নওগাঁর পত্নীতলা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন,শরিফুল ইসলাম, শ্রী নিতাই চৌধুরী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিপন পাল, একই উপজেলার গুমুটিয়ার অপুদেব, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া উপজেলার আনন্দ পাল। র‍্যাব সিপিসি -৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম বলেন, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে প্রাইভেট কারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-5, সিপিসি-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।প্রে”সবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।


More News Of This Category
bdit.com.bd